1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে ডুবে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে ডুবে গেলেন যুবক আমিরুল ইসলাম 💧 পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো :
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে আমিরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আলাইপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমিরুল ইসলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। এ সময় একটি ছোট ক্যানেল পার হতে গেলে তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। মুহূর্তেই তার সঙ্গীরা চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে খবর দেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা বাঘা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। বাঘা ফায়ার সার্ভিসের প্রধান জানান, অভিযান শুরু করার ১০ মিনিটের মাথায় দুপুর ২টা ৪০ মিনিটে পানির তলদেশ থেকে আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত আমিরুল ইসলাম একজন শান্ত, পরিশ্রমী ও সমাজসেবী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন বলে জানান স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট