1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

“জনগণের আস্থা রক্ষায় উপদেষ্টাদের দায়িত্বশীল হতে হবে: সারজিস আলম”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, উপদেষ্টাদের উচিত জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা। তারা যেন অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে দলীয় রাজনীতিতে না জড়ান।

সোমবার বিকেলে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সারজিস আলম বলেন, “জনগণ উপদেষ্টা পরিষদের প্রতি আস্থা রেখেছিল। তাই তাদের দায়িত্ব সেই বিশ্বাসকে সম্মান করা। কয়েকজন উপদেষ্টা নির্বাচন সামনে রেখে সসম্মানে বিদায় নেওয়ার চিন্তা করছেন, এটা ইতিবাচক। তবে কেউ যেন দায় এড়িয়ে চুপিচুপি সরে না যান।”

তিনি আরও বলেন, “উপদেষ্টাদের কিছু আচরণের কারণে বিচার ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থানে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচারের রায় হলে, এনসিপি ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচনে যেতে প্রস্তুত।”

সারজিস আলম কঠোর সুরে বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি টিকিয়ে রাখার আর কোনো সুযোগ নেই। তাদের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, প্রতীক ও নিবন্ধন বাতিল করতে হবে। অন্যথায় আবারও ছাত্র ও জনতা রাজপথে অবস্থান নেবে।”

এর আগে বিকেল সাড়ে ৪টায় তিনি রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগর কমিটির নেতাদের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা সভায় অংশ নেন। সেখানে তিনি দলের সাংগঠনিক কর্মকৌশল, রাজনৈতিক সংকট মোকাবিলা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। পরে মহানগর কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভায় অংশ নিয়ে দলের দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, এবং জেলা ও মহানগরের অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট