1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের র‍্যালি ও আলোচনা সভায় কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও স্বপ্নপূরণের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের র‍্যালি ও আলোচনা সভায় কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও স্বপ্নপূরণের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ প্রতিনিধি:

“আমি কন্যা শিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

পরবর্তী সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। নারী সংগঠক ফুলে জান্নাত সুরভী-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক তোফাজ্জেল হোসেন, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহ-সভাপতি জাকির জোমাদ্দার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম সৌরভ।

এ সময় বিভিন্ন এনজিওর প্রতিনিধি, নারী উদ্যোক্তা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শামিম আহম্মেদ।

বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। তারা কন্যা শিশুদের স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট