1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

জাতীয় কন্যাশিশু দিবসে নকলায় ১৮ বছর পূর্ণ করা কিশোরীদের সনদ, ফুল ও মগ প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
শেরপুরের নকলা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবসে ১৮ বছর পূর্ণ করা কিশোরীদের হাতে সনদ, ফুল ও মগ তুলে দেন অতিথিরা—নারীর ক্ষমতায়নের প্রতীকী সম্মাননা অনুষ্ঠান।
শেরপুরের নকলা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবসে ১৮ বছর পূর্ণ করা কিশোরীদের হাতে সনদ, ফুল ও মগ তুলে দেন অতিথিরা—নারীর ক্ষমতায়নের প্রতীকী সম্মাননা অনুষ্ঠান।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

“আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও সারাদেশে পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। ২০০০ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে ‘জাতীয় কন্যাশিশু দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর এ দিবসটি উদযাপিত হয়, যা চলমান শিশু অধিকার সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) দুপুরে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালি শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় “পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানকে ধারণ করে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ দলের ৩২ জন কিশোরী সদস্যকে সনদপত্র, ফুল ও মগ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরী সদস্য নাশিতা আক্তার, শশী, নাসরিন ও লিজা আক্তার।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, কমিউনিটি অর্গানাইজার মারিয়া নুর এবং নকলা জামায়তে ইসলামীর আমীর গোলাম সারোয়ার।

সভায় প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন,

“সমাজে পিছিয়ে পড়া মেয়েদের এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ব্র্যাকের জীবন দক্ষতা প্রশিক্ষণ মেয়েদের আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকায় কোথাও বাল্যবিয়ে সংগঠিত হলে সঙ্গে সঙ্গে সরকারী হটলাইন বা উপজেলা প্রশাসনে জানাতে হবে।”

অনুষ্ঠানে নকলা উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ১৮ বছর পূর্ণ করা মেয়েদের হাতে সম্মাননা ও উপহার তুলে দিয়ে তাদের জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার শুভকামনা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট