1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রাজশাহীর বাঘায় মাটির ঘর ধসে স্বামী-স্ত্রী গুরুতর আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে আহত দিনমজুর রজব আলী ও তার স্ত্রীকে উদ্ধার করছে স্থানীয়রা।
রাজশাহীর বাঘায় টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে আহত দিনমজুর রজব আলী ও তার স্ত্রীকে উদ্ধার করছে স্থানীয়রা।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো :

রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামে গভীর রাতে মাটির ঘর ধসে পড়ে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—রজব আলী (৬৫) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নীরবতায় হঠাৎ মাটির দেয়াল ধসে পড়ে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা রজব আলী ও তার স্ত্রী মর্জিনা বেগমের ওপর। এতে তারা দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। রজব আলীর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মাটি সরিয়ে তাদের উদ্ধার করেন।

পরে স্থানীয়দের সহায়তায় আহত দম্পতিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনই শারীরিকভাবে দুর্বল থাকলেও আশঙ্কামুক্ত।

এলাকাবাসীর ধারণা, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘরের চারপাশে পানি জমে দেয়ালের নিচের অংশ নরম হয়ে যাওয়ায় ঘরটি ধসে পড়েছে। দীর্ঘদিন ধরে ঘরটির কোনো সংস্কার করা হয়নি বলে তারা জানান।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “রজব আলী একজন দিনমজুর। সংসারে চরম অভাব-অনটন। ঘর মেরামত করার মতো সামর্থ্য নেই। মাটির পুরোনো ঘরটাই ছিল তাদের একমাত্র আশ্রয়। এখন সেটি ভেঙে যাওয়ায় তারা প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন।”

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকে আহত পরিবারের খোঁজখবর নিতে আসেন। স্থানীয়রা জানান, মানবিক সহায়তার অভাবে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় রয়েছে।

এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, অসহায় এই পরিবারটিকে জরুরি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে।

বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি জানা মাত্রই স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সহায়তার জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট