1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান হবে: পাইকগাছায় ছাত্র-যুব সমাবেশে গোলাম পরওয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাত্র-যুব সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাত্র-যুব সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

“মুসলিমরা নামাজ-রোজা, মসজিদ নিয়ে থাকবে আর ইবলিশরা রাজনীতি করবে—তা কখনো হবে না,” মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “মানুষের তৈরি আইন কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। সৃষ্টিকর্তার আইনই সব ধর্মের মানুষের কল্যাণ বয়ে আনে। কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হলে আল্লাহর রহমত বর্ষিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই ইসলামী দলগুলোকে একত্র করে একটি জোট গঠন করতে, যাতে আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন ও নবী-রাসুলের আদর্শ বাস্তবায়ন করা যায়। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন লড়েছি, এবার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। শিক্ষা ও সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে।”

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করুন, আমরা জনগণের চাওয়া-পাওয়া পূরণ করব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, “ক্ষমতায় গেলে কয়রা-পাইকগাছায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, সড়ক সংস্কার এবং খুলনা থেকে কয়রা পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে।”

তিনি আরও জানান, “ক্ষমতায় গেলে আইটি পার্ক স্থাপন ও কয়রা-পাইকগাছাকে কেন্দ্র করে ‘সুন্দরবন জেলা’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম ও আবুজার আল গিফারী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল খালেক এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন এডভোকেট শাহ আলম, মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মাওলানা শফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট