1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

ঝিনাইগাতীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, আটক দুই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই যুবক আটক করেছে পুলিশ। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঝিনাইগাতীতে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই যুবক আটক করেছে পুলিশ। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে এক গৃহবধূকে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে শারীরিকভাবে লাঞ্ছিত ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে একই গ্রামের এক পরিবারের বিরুদ্ধে। শনিবার (১১ অক্টোবর) সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী রাশিদা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আক্রাম হোসেনের দুই ছেলে ফজলুল করিম ও ফরহাদ হোসেনকে আটক করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাশিদা বেগমের পরিবারের সঙ্গে আক্রাম হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে রাশিদা বেগম নিজ ঘরে কাজ করছিলেন। এ সময় আক্রাম হোসেন ও তার ছেলেরা পূর্ব শত্রুতার জেরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে টেনে-হিঁচড়ে তাকে ঘর থেকে বের করে এনে মারধর ও বিবস্ত্র করে লাঞ্ছিত করে।

রাশিদার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাশিদা বেগমকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী রাশিদা বেগম বলেন, “আক্রাম হোসেন ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে আমার পরিবারের সঙ্গে শত্রুতা করে আসছে। তারা পূর্বেও আমার ঘরের দরজা, জানালা ও বৈদ্যুতিক মিটার নিয়ে গেছে। তাদের ভয়ে আমি সবসময় আতঙ্কে থাকি।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট