1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের স্বপ্নসারথি দলের গ্রাজুয়েশন অনুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি দলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে সদস্যদের দলীয় ছবি
বকশীগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি দলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধে সাহসী তরুণীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা — ছবি: প্রতিনিধি

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” — এই অনুপ্রেরণামূলক স্লোগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ব্র্যাকের স্বপ্নসারথি দলের গ্রাজুয়েশন অনুষ্ঠান।

সোমবার (১৩ অক্টোবর) সকালে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে সংস্থার নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজা খানম।

এ সময় বক্তৃতা দেন সেল্ফ অফিসার দেলোয়ার হোসেন, স্বপ্নসারথি দলের সদস্য আফসানা আইরিন, সাথী আক্তার, রথি আক্তার ও সুপ্তি আক্তার।

অনুষ্ঠানে বাল্যবিয়ের বাধা অতিক্রম করে ১৮ বছর বয়সে পৌঁছানো তরুণীদের হাতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের পক্ষ থেকে ফুল, সার্টিফিকেট ও উপহারস্বরূপ মগ প্রদান করা হয়।

পুরস্কার হাতে পেয়ে স্বপ্নসারথি দলের সদস্যরা নিজেদের অনুভূতি ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে তরুণ প্রজন্মকে সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার ক্ষেত্রে ব্র্যাকের স্বপ্নসারথি উদ্যোগ একটি ইতিবাচক ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট