1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চিরিরবন্দরে ঔষুধ স্প্রে করে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
চিরিরবন্দর উপজেলার মহাদানী গ্রামের কৃষকের ধানক্ষেত পুড়ে গেছে, দৃশ্য সরজমিনে দেখা যাচ্ছে
চিরিরবন্দর উপজেলার মহাদানী গ্রামে দুর্বৃত্তদের হাতে ২৪ শতক বোরো ধান পুড়ে গেছে। কৃষক ক্ষতিগ্রস্ত ও আইনানুগ ব্যবস্থা আশা করছেন।

বিশেষ প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুর্বৃত্তদের হাতে এক কৃষকের ২৪ শতক জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামে রাতের আঁধারে ঘাস মারা ঔষুধ স্প্রে করে এই ক্ষতি করা হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল গফুর (৬৫) জানান, “আমি একজন ভ্যান চালক। ঋণ নিয়ে ২৪ শতক জমিতে ধান চাষ করেছি। এই ধান পরিবারে ছয় মাসের চালের যোগান দিত। কিন্তু দুর্বৃত্তরা ঘাস মারা ঔষুধ স্প্রে করে ক্ষেতের ধান লালচে হয়ে পুড়িয়ে দিয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, “বিষয়টি অবগত হওয়ায় সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ক্ষেত পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার সহযোগিতা প্রদান করা হবে।”

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানিয়েছেন, “মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগ ও তদন্তের বিষয়টি কৃষি অফিস ও থানার নজরে আনা হয়েছে। স্থানীয়রা এই ঘটনার জন্য নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট