1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন: ‘হাত ধোয়ার নায়ক হোন’ শ্লোগানে বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণকারীরা
নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণকারীরা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
“Be a Hand Washing Hero — হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নান্দাইলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। তিনি বলেন, “হাত ধোয়ার অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, করোনা ও ইনফ্লুয়েঞ্জাসহ নানা সংক্রামক রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারি।” তিনি সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয় উভয়কেই সচেতন ভূমিকা পালন করতে হবে।

দিনব্যাপী এই আয়োজনে নান্দাইলবাসীর মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট