1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সংবাদদাতা হাবিবুর রহমান:
লক্ষ্মীপুরের কমলনগরে এক সাবেক মহিলা মেম্বারের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীরটেক এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে জাহানারা বেগম প্রকাশ জাইন্নার বসতঘরে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দেহ ব্যবসা করানো হতো তার বাড়িতে। স্থানীয়রা একাধিকবার এই কর্মকাণ্ড বন্ধ করার চেষ্টা করলেও তা থামেনি।

আজ বিকেলে বিক্ষুব্ধ জনতা জাইন্নার বসতঘরে গিয়ে দুই নারীকে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে ধরে। আটক ওই দুই নারীর বাড়ি ফেনী জেলায়। পরে ক্ষুব্ধ জনতা বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পালিয়ে যাওয়ার সময় জাইন্না বেগম বিক্ষুব্ধ জনতার গণধোলাই থেকে রক্ষা পায়। খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছর ধরে জাইন্না বেগমের বসতঘরে যৌন ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। বিক্ষুব্ধ জনতা তার বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট