1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

চাটখিলে মোহাম্মদপুর (পূর্ব) ইউনিয়ন কৃষক দলের নেতৃত্বে শামসুর দোহা ও আহসান হাবিব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
চাটখিলের মোহাম্মদপুর (পূর্ব) ইউনিয়ন কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি শামসুর দোহা ও সম্পাদক আহসান হাবিবসহ উপস্থিত নেতৃবৃন্দ
চাটখিলের মোহাম্মদপুর (পূর্ব) ইউনিয়ন কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি শামসুর দোহা ও সাধারণ সম্পাদক আহসান হাবিব

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ইউনিয়নের পরানপুর-কাঁকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) কৃষক দলের আহবায়ক শামসুল আলম সভাপতিত্ব করেন। কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও ইয়াছিন আরাফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিস আহমেদ হানিফ, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রেজানুর রহমান, সদস্য সচিব জসিম উদ্দিন পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিম বিএসসি, উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা পিন্টু, সাবেক ইউপি সদস্য সহিদ উল্যাহ, মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিস আহমেদ, হাজী সোলায়মান হোসেন, উপজেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাহার উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি নুর নবী চৌধুরী, সাবেক সভাপতি আবদুল হান্নান, জনতা বাজার কমিটির সভাপতি মিরাজ ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মনির হোসেন শুভ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, মীর হোসেন প্রমুখ।

সম্মেলনের শেষে আট সদস্যবিশিষ্ট মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সদস্যরা হলেন—
সভাপতি: শামসুর দোহা
সিনিয়র সহ-সভাপতি: মোঃ ইউনুস মিয়া
সহ-সভাপতি: আবদুল করিম
সাধারণ সম্পাদক: আহসান হাবিব
সিনিয়র যুগ্ম সম্পাদক: আবদুস সাত্তার
যুগ্ম সম্পাদক: মনির হোসেন
সাংগঠনিক সম্পাদক: মনির হোসেন মুন্না
সহ-সাংগঠনিক সম্পাদক: মাইন উদ্দিন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট