1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

চাটখিলে ‘ই’স’ক’ন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
চাটখিলে ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে মুসলিম তাওহিদী জনতার বিক্ষোভ সমাবেশ
নোয়াখালীর চাটখিলে ইসকন নিষিদ্ধের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষার আহ্বান জানান।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের স্বাধীনতা রক্ষা, তাওহিদী জনতা ও ওলামায়ে কেরামের ওপর চলমান জুলুম-নির্যাতনের প্রতিবাদ, ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর ষড়যন্ত্র মোকাবেলা এবং মুসলিম বিরোধী সন্ত্রাসী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীর চাটখিলে এক বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকাল ৪:৩০ মিনিটে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ (আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ) থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আনিতাশ ফিলিং স্টেশন-এর সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন—চাটখিল উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, ইসলামী আন্দোলনে চাটখিল উপজেলা সভাপতি খোরশেদ আলম তলহা, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদী, জামেয়া উসমানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী আছেম, চাটখিল সিএন্ডবি জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল করিম, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবু সাদেক, ছাত্র প্রতিনিধি গোলাপ হোসেন ফরহাদ, তাহা ইয়াসিন সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ধর্মপ্রাণ মুসল্লি ও তাওহিদী জনতা।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আলেম সমাজ ও মুসলিম তাওহিদী জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিদেশি ষড়যন্ত্র ও ইসলামবিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট