1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

“কিছু রাজনৈতিক দল নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত” — চাটখিলে বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
“কিছু রাজনৈতিক দল নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত” — চাটখিলে বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন
“কিছু রাজনৈতিক দল নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত” — চাটখিলে বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন

 মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি এবং নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন বলেছেন, “একটি রাজনৈতিক দল যারা এতদিন লুকিয়ে ছিল, তারা এখন আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।”

তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। কারণ, মানুষ এখন নির্বাচনের বাইরে অন্য কিছু ভাবছে না। বিএনপির হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়ে নির্বাচনের পরিবেশ যখন তৈরি হয়েছে, তখন একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।”

শুক্রবার বিকেলে নোয়াখালীর চাটখিল আজিজ সুপার মার্কেটের সম্মুখ মাঠে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুর রশিদ মামুন আরও বলেন, “জনগণ সকল ষড়যন্ত্র রুখে দেবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা জিয়া পরিবারকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন, তার পক্ষে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সকল বিভেদ ভুলে গাধে গাধে মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”

সমাবেশে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি চাটখিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চাটখিল উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট