1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নান্দাইলে বিএনপির মনোনয়ন পেলেন ইয়াসের খান চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
নান্দাইলে বিএনপির মনোনয়ন পেলেন ইয়াসের খান চৌধুরী
নান্দাইলে বিএনপির মনোনয়ন পেলেন ইয়াসের খান চৌধুরী

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ):

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও নান্দাইল নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর একমাত্র পুত্র, নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী ১৫৩- ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

মনোনয়ন ঘোষণার পরপরই নান্দাইল উপজেলা সদরসহ উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ—
খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বিএনপির সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট