1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জ সীমান্তের শূন্য রেখা থেকে উদ্ধার সেই বৃদ্ধ অবশেষে ফিরলেন পরিবারের কোলে! পঞ্চগড়ে নির্ধারিত সময়ের আগেই গোপনে ৩ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা! কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে খেলার মাঠ থেকে হাসপাতাল: বল পাশের বাড়িতে পড়ায় ৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম বাঘায় টিআর কর্মসূচির আওতায় কারিগরি ল্যাব উদ্বোধন করলেন ইউএনও শাম্মী আক্তার জামালপুর সীমান্তে শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে! পঞ্চগড়ে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি ও দুই নবজাতকের মৃত্যুতে তদন্ত শুরু পীরগঞ্জে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় অনন্য উদ্যোগ কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার’স কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালায় বক্তৃতা করছেন ইউএনও আশরাফুল আলম রাসেল
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালায় বক্তব্য দিচ্ছেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার’স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে এবং ময়মনসিংহ আঞ্চলিক অফিসের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
তিনি বলেন,

“এসডিএফ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো গেলে দারিদ্র্য নিরসন কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগগুলো মাঠপর্যায়ে আরও বিস্তৃত করতে হবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা-এর সভাপতিত্বে এবং সিএইচএনএফ রাশিদা আক্তার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ.টি.এম. ফয়জুর রাজ্জাক আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডা. জুনিয়র তাহের রেনেসা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা, আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) আহমেদ তাকী তাহমিদ এবং ব্র্যাক ব্যবস্থাপক (স্বাস্থ্য) আল-আমিন প্রমুখ।

তিনানী ক্লাস্টার কর্মকর্তা বলরাম চন্দ্র ঘোষ ও ডা. মেজবাউল মোকার রবিন-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এসডিএফ প্রতিনিধি, কমিউনিটি সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সমাজের হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, চিকিৎসা ও আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে পুষ্টি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট