1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি আরোহী ৬ জন নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় বিধ্বস্ত সিএনজি, ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয়রা
নোয়াখালীর কবিরহাটে ট্রাকের চাপায় সিএনজি বিধ্বস্ত হয়ে নিহত হন ৬ জন যাত্রী — ছবি: প্রতিনিধি

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট–বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—
সিএনজি চালক খোকন (৪৬), যাত্রী তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) এবং শাহাদাত হোসেন (৩৬)।
এছাড়া আরও এক নারীসহ দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে মাইজদী থেকে ৫ জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি রওনা দেয়। পথিমধ্যে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদরাসার সামনে পৌঁছালে সিএনজির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

দুর্ঘটনায় সিএনজি চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন,

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ দুর্ঘটনায় মোট ৬ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।”

ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট