1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুরে বাংলাদেশ মুসলিম লীগের জেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
শেরপুরে বাংলাদেশ মুসলিম লীগের কর্মী সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা
শেরপুরে বাংলাদেশ মুসলিম লীগের জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সভায় বক্তৃতা করছেন নেতৃবৃন্দ — ছবি: নিজস্ব প্রতিনিধি

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশ মুসলিম লীগের জেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় শহরের আলিশান কমিউনিটি সেন্টারে এ কর্মী সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা মুসলিম লীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মো. হারুন জিলানী সরকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক রুবেল বিন গফফার।

সভায় আরও বক্তব্য রাখেন—
অ্যাডভোকেট জয়নাল আবেদিন আপেল, মামুন তালুকদার, লেবু মিয়া, আব্দুল মালেক, মো. আলম, এস.এ. বাবুল, বাবুল আহমেদ, আব্দুস সোবহান মাস্টার, হাদিউল ইসলাম ইনু প্রমুখ।

সভায় জানানো হয়, যেহেতু এটি ছিল ঘরোয়া কর্মীসভা, তাই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। তবে আগামী ১৪ নভেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শেরপুর জেলা মুসলিম লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মুসলিম লীগ সর্বদা জাতীয়তাবাদে বিশ্বাসী একটি দল। সভার পক্ষ থেকে বিএনপির শেরপুর-১ আসনের সংসদ সদস্য ডা. সানসিলা প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দ নৈশভোজে অংশ নেন এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট