1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

চাটখিলে গাঁ’’জা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
চাটখিল থানার পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী আতাউর রহমান রুবেল
চাটখিল থানার পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান প্রকাশ রুবেল (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি সাত্রাপাড়া গ্রামের ইকবাল হোসেন মানিকের ছেলে।

থানার উপপরিদর্শক (এসআই) অলি উল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০০ গ্রাম গাঁজা, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২,৩০০ টাকা উদ্ধার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, “মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট