1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
বাঘা শহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালি, পথে সমর্থকরা ব্যানার ও স্লোগানসহ অংশগ্রহণ করছেন।
বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আবুল হাশেম, রাজশাহী:

রাজশাহীর বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি বলেন,

“৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনটি স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. সালাহউদ্দিন আহমেদ শামিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ ও মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফসহ দলীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাঘার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমচত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও ব্যানার-পোস্টারে দিবসটির তাৎপর্য ফুটে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট