1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবি বিপ্লব ও সংহতি দিবসে নেতাকর্মীদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
শেরপুর-২ আসনে বিএনপি নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে আলোচনা সভায় অংশ নিচ্ছে
বিপ্লব ও সংহতি দিবসে শেরপুরে অনুষ্ঠিত সভায় নেতাকর্মীরা শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবি জানালেন।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শেরপুর-২ আসনে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর পরিবর্তনের দাবি জানিয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা পৌর শহরের চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নেতারা এ দাবি জানান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নুরল আমিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ছিলেন— মো. দুলাল চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক তারা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস খান, এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

বক্তারা বলেন, “মনোনয়ন বঞ্চিত এসব নেতারা বিএনপির দুর্দিনে দলের পাশে ছিলেন, কিন্তু ফাহিম চৌধুরী গত ১৭ বছর ধরে নেতাকর্মীদের খোঁজখবর রাখেননি। তাই এই আসনে প্রার্থী পরিবর্তন করা হলে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনটি বিএনপি সহজেই পুনরুদ্ধার করতে পারবে।”

উক্ত দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট