1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চাটখিলে জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন আনিছ আহমেদ হানিফ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নে জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আনিছ আহমেদ হানিফ
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর চাটখিল উপজেলায় নগরপাড়া জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়নের পূর্ব অঞ্চল বিএনপির নেতা মানিক পাটোয়ারী,
এবং সঞ্চালনা করেন ইউনিয়ন পূর্ব অঞ্চল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী জাফর উল্যা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আনিছ আহমেদ হানিফ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,

“জিয়া স্মৃতি সংসদ দেশের মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শের ধারক হিসেবে কাজ করবে। বিএনপির প্রতিটি তৃণমূল সংগঠন ঐক্যবদ্ধ থাকলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সহজ হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • উপজেলা বিএনপির সদস্য নূরুল হুদা পিন্টু,

  • আনিস আহমেদ ভেন্ডার,

  • উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর,

  • সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর,

  • উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু।

এছাড়াও বক্তব্য রাখেন—
বীর মুক্তিযোদ্ধা মহিন উদ্দিন,
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ উল্লাহ মেম্বার,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহার মেম্বার,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শুভ,
মোহাম্মদপুর ইউনিয়ন পূর্ব অঞ্চল যুবদলের সভাপতি নূর নবী চৌধুরী,
সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলম,
সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন,
উপজেলা ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার ওমর ফারুক,
ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন,
এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জিয়া স্মৃতি সংসদের কর্মকাণ্ডকে আরও গতিশীল করে তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট