1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রাজশাহীতে ‘অপারেশনস ফার্স্ট লাইট’: আগ্নেয়াস্ত্র, মাদক ও মোটরসাইকেল উদ্ধার — গ্রেফতার ১৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে যৌথ বাহিনীর ‘অপারেশনস ফার্স্ট লাইট’ অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য প্রদর্শন
রাজশাহীর বাঘা থানায় পরিচালিত ‘অপারেশনস ফার্স্ট লাইট’ অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য — ছবি: প্রতিনিধি

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশনস ফার্স্ট লাইট’-এ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। অভিযানে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর ২০২৫) ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী জেলার বাঘা থানার আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া ও পলাশী ফতেপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন রাজশাহী জেলা পুলিশ, র‍্যাব, আরআরএফ, এপিবিএন এবং নৌপুলিশের যৌথ টিম। অভিযানটির সার্বিক তত্ত্বাবধান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। নেতৃত্ব দেন পুলিশ সুপার ফারজানা ইসলাম।

অভিযানে উদ্ধার করা হয়েছে—

  • ৩টি ওয়ান শুটারগান

  • ১ রাউন্ড গুলি ও ১টি খোসা

  • ২০ বোতল ফেন্সিডিল

  • ৫০ পিস ইয়াবা

  • ৮০০ গ্রাম গাঁজা

  • ৫টি মোটরসাইকেল

  • ১টি হাসুয়া ও ১টি চাকু

১. মোঃ জালাল উদ্দিন
২. মোঃ কামরুজ্জামান (৩৮)
৩. কবির উদ্দিন
৪. খবির উদ্দিন
৫. মোসাঃ মনোয়ারা খাতুন (৫০)
৬. মোসাঃ মনিয়ম খাতুন (৪২)
৭. মোঃ আনোয়ার হোসেন (৩৫)
৮. মোঃ আলমগীর হোসেন (৩৭)
৯. মোঃ আলম ইসলাম (১৮)
১০. মোঃ আশরাফুল ইসলাম (৩০)
১১. মোঃ বাচ্চু মণ্ডল (৩৯)
১২. আওলাদ হোসেন
১৩. মোঃ মিজানুর রহমান (২৬)

গ্রেফতারকৃতরা রাজশাহী জেলার বাঘা থানাসহ কুষ্টিয়া জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়।

রাজশাহী, নাটোর ও পাবনা জেলার পদ্মা তীরবর্তী দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, মাদক ও বালু দখল নিয়ে একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর আধিপত্য বিস্তার করে।
এ অবস্থায় স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে যৌথ বাহিনী এই বিশেষ অভিযান শুরু করে।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন,

“জনগণের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী কার্যক্রম দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। চরাঞ্চলকে সন্ত্রাস ও মাদকমুক্ত করাই আমাদের লক্ষ্য।”

রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম জানান,

“অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট