1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
নান্দাইলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরীর মতবিনিময় সভা
নান্দাইল আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী ইয়াসের খান চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ফরিদ মিয়া, নান্দাইল, ময়মনসিংহ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার চামটা বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ইয়াসের খান চৌধুরী আসন্ন নির্বাচন, দলের অবস্থান, নান্দাইলের উন্নয়ন পরিকল্পনা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, “নান্দাইলকে আমরা বদলে দিতে চাই। মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নেমেছি। মানুষের দীর্ঘদিনের বঞ্চনার সমাধান করতে চাই। যথাযথ পরিকল্পনা ও সুষ্ঠু নেতৃত্ব থাকলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন সম্ভব। নির্বাচিত হলে নান্দাইলকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করব।”

এছাড়া তিনি সাংবাদিকদের কল্যাণে বিশেষ উদ্যোগের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “নান্দাইলের সকল সাংবাদিককে এক ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের জন্য উপজেলায় একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে, যেখানে সাংবাদিকরা পৃথক অফিস ও আবাসন সুবিধা পাবেন। নির্বাচিত হলে উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য পে-স্কেল কার্যকর করার দাবিও জাতীয় সংসদে তুলবো।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভাটি নেতাকর্মী ও সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসাহমুখরভাবে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট