1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

নালিতাবাড়ীতে পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
শেরপুর নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া এলাকার মালিঝি ব্রিজ সংলগ্ন পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া এলাকায় পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধ শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় মালিঝি ব্রিজ সংলগ্ন একটি পুকুর থেকে শফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত শফিকুল উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া (মানুপাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পরিবার জানায়, তিনি পেশায় ভিক্ষুক ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম বুধবার সকাল ৭টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন এবং এরপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকায় পুকুরে ভাসমান একটি অজ্ঞাত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ছেলে রাজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট