1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

“ঝিনাইগাতীতে যুবদলের লিফলেট বিতরণ, ধানের শীষে ভোটের আহ্বান”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
“ঝিনাইগাতীতে যুবদলের লিফলেট বিতরণ, ধানের শীষে ভোটের আহ্বান”

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলের প্রতি ভোটের আহ্বান জানানো হয়।


২৪ নভেম্বর (সোমবার) বিকেলে মালিঝিকান্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক আঃ হান্নানের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এই লিফলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা উল্লেখ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য মো. আফিল উদ্দিন, মো. ফারুকুল ইসলাম ফারুক, হাফিজুর রহমান কমল, যুবদলের নেতা খলিলুর রহমান, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব জনি সরকার, তিনানী কলেজ ছাত্রদলের সভাপতি রিয়াদ হাসানসহ অসংখ্য নেতা-কর্মী।

লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের সচেতন করা এবং বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

ঝিনাইগাতী যুবদলের এই লিফলেট বিতরণ কর্মসূচি স্থানীয় নেতাকর্মী ও জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট