1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

মধুপুর দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
মধুপুর দৈনিক বাজারে ধানের শীষ প্রচার ও আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি
মধুপুর দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ধানের শীষের প্রচার ও আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ।

আঃ হামিদ (মধুপুর), টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে দৈনিক বাজার মৎস্যজীবী, কাঁচামাল ও মনোহরী ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর দৈনিক বাজারের মদনগোপাল আঙ্গিনা গরুর হাট মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিনজুর রহমান নান্নু।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন

সভায় আরও উপস্থিত ছিলেন—

  • উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার

  • সাধারণ সম্পাদক নাসির উদ্দিন

  • সহ-সভাপতি এম. রতন হায়দার

  • পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন

  • সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার

  • সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক

  • সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন

  • উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী

  • পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর

  • পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মিন্জু

এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট