1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

শেরপুরে অবৈধভাবে মজুদ করা ২৪৮ বস্তা টিসিবি চাল জব্দ, ডিলার আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে
শেরপুরে জব্দকৃত টিসিবি চালের বস্তা এবং অভিযানকারীরা
শেরপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ২৪৮ বস্তা টিসিবি চাল জব্দ ও ডিলার নজরুল ইসলামকে আটক করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি: শেরপুরে উপজেলা প্রশাসন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২৪৮ বস্তা চাল জব্দ করেছে। এ সময় নজরুল ইসলাম (৩৫) নামের এক ডিলারকে আটক করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পৌর শহরের শেখহাটি বাজারের এক গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। আটক নজরুল শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই ভরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করলেও গ্রাহকদের সরাসরি চাল সরবরাহ না করে তা “জান্নাত এন্টাপ্রাইজ” নামে এক দোকানে অবৈধভাবে মজুদ করছিলেন। এই তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। অভিযান শেষে ২৪৮ বস্তায় প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করে থানায় নেওয়া হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এঘটনায় জড়িত থাকার সন্দেহে নজরুলকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট