1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পৃথক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘোষবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

  • ঘোষবাগ ইউনিয়নের চরআলগী গ্রামের আবুল বাসারের ছেলে জাকের হোসেন সোহাগ (৩২)

  • একই গ্রামের মোশারফ হোসেন (২৮)

  • রামবল্লবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. মিরাজ ওরফে মেহেরাজ হোসেন (২০)

  • দক্ষিণ জগদানন্দ গ্রামের ছেরাজুল হকের ছেলে মো. নূর উদ্দিন ওরফে সাগর (১৯)

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে চর আলগী বাজারের পশ্চিমে ভুলু ডুবাই আলার বাড়িতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে আরও একটি অভিযানে মোশারফের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। একইদিন বিকেলে আবারও অভিযান চালিয়ে জাকের হোসেন সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, বাবর নামে এক ব্যক্তির রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাইদের নেতৃত্বে এলাকায় মোটরসাইকেল চুরির একটি সক্রিয় আন্তঃজেলা সিন্ডিকেট গড়ে উঠেছে।

ওসি শাহীন মিয়া বলেন, দুটি মামলায় গ্রেপ্তার হওয়া চারজনকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। উদ্ধার হওয়া পাঁচটি মোটরসাইকেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট