1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান, ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান, ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায়

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার

গাজীপুরের কাশিমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে যৌথ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা শাখার ভ্রাম্যমাণ টাস্কফোর্স।

মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ অভিযানে দুটি বহুতল ভবন এবং একটি ছোট শিল্পকারখানার প্রায় ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাসের চন্দ্রা শাখার বিশেষ টাস্কফোর্স। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার, চন্দ্রা বিক্রয় শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আল মামুন, ইমার্জেন্সি শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান, উপব্যবস্থাপক মোঃ তৌহিদুল আরেফিন, উপসহকারী প্রকৌশলী নূর নবী, আতাউর রহমান, আসাদ হাওলাদার, ব্যাটালিয়ন আনসার ও কাশিমপুর থানা পুলিশের সদস্যরা।

তিতাসের বিক্রয় শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আল মামুন বলেন,
“কাশিমপুর এলাকার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে ডাইরেক্ট লাইন টেনে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল কিছু অসাধু ভোক্তা। এতে সরকার বিপুল রাজস্ব হারানোর পাশাপাশি স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল। অভিযানে পাইপলাইন, রেগুলেটরসহ বিভিন্ন সংযোগ সামগ্রী জব্দ করা হয়েছে।”

অভিযানের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার বলেন,
“অবৈধ গ্যাস সংযোগ শুধু আইন লঙ্ঘনই নয়, এটি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। নিয়মিত অভিযান চালানো হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ সংযোগের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাসের চাপ কমে যাচ্ছিল। অভিযান পরিচালিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সামনে আরও বড় পরিসরে অবৈধ সংযোগবিরোধী অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট