1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
“রাজশাহী–২ আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর গণসংযোগ ও প্রচারণার দৃশ্য”
রাজশাহী–২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচনী প্রচারণার প্রথম দিনের গণসংযোগ।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে ৯নং ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহ মখদুম রুপোশ (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রচার কার্যক্রমের সূচনা করেন।

পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাজার প্রাঙ্গণ থেকে দরগাপাড়া, হোসেনিগঞ্জ, বেতপট্রি—সহ মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। গণসংযোগকালে মিনু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও সমর্থন প্রার্থনা করেন। পথচারী, রিকশাচালক, দোকানদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া ও সমর্থন চান।
সঙ্গে থাকা নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চাইতে লিফলেট বিতরণ করেন।

সংক্ষিপ্ত পথসভায় মিজানুর রহমান মিনু বলেন,
“জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত রাজশাহী গড়তে আমি কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আর ভোটই আমার শক্তি। ধানের শীষের বিজয়ে জনগণের জয় হবে।”

তিনি আরও বলেন,
“জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে আমি কখনো আপস করিনি, করবও না। রাজশাহী-২ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ এবং সাধারণ মানুষের জীবিকার সুযোগ বৃদ্ধি—এসবই হবে আমার মূল অঙ্গীকার।”

এ ছাড়া তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীন মত প্রকাশের পরিবেশ প্রতিষ্ঠা এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির জন্য ধানের শীষের বিজয় জরুরি বলে উল্লেখ করেন।
তিনি বলেন,
“আমি প্রতিশ্রুতি দিচ্ছি—আপনাদের একজন কর্মী হিসেবেই কাজ করব। ক্ষমতা নয়, জনগণের সেবা করাই হবে আমার প্রথম দায়িত্ব।”

প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট