1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চাটখিলে নবাগত জেলা প্রশাসক কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিলে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসক মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান।

অন্যান্য বক্তারা ছিলেন চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ফারুক এবং জেএসডির কেন্দ্রীয় নেতা ও সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান।

সভায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সাংবাদিক মোঃ বেল্লাল হোসাইন নাঈম, সাংবাদিক সিরাজুল ইসলাম হাছান, সাংবাদিক আনোয়ারুল আজিমসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিগত বন্যায় চাটখিলে বিভিন্ন রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, চাটখিল থানার কাঠামোগত ও যানবাহন সংক্রান্ত সমস্যাসহ স্থানীয় নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম তার বক্তব্যে চাটখিলে বিরাজমান বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট