1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাজশাহীতে এনসিপি নেতাদের হুমকিতে সাংবাদিকরা আতঙ্কিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের ওপর এনসিপি নেতাদের হুমকি ও উত্তেজনার দৃশ্য।
রাজশাহীতে এনসিপি নেতাদের হুমকিতে সংবাদকর্মীরা আতঙ্কিত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহী, ১ ডিসেম্বর ২০২৫: রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির দুই পক্ষের উত্তেজনার সময় সংবাদ কর্মীদের ওপর চড়াও হন দুই নেতা। তাদের মধ্যে একজনের নাম শোয়েব।

বিকেল সাড়ে চারটায় পর্যটন মোটেলে পরিচিতি সভা নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন রাজশাহী জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি। এ সময় এনসিপির মহানগর কমিটির একাংশ অন্তত ত্রিশ জনের একটি দল জেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলমকে আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত করে তাদের কর্মসূচী ভঙ্গ করার চেষ্টা চালায়।

হানগর কমিটির দুই নেতা সভাকক্ষে প্রবেশ করে সাংবাদিকদের বের হয়ে যেতে হুকুম দেন। যদি না যায়, তাহলে দরজায় তালা মেরে ভেতরে আগুন দেবারও হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সংবাদকর্মীরা এবং একত্র হয়ে হুমকিদাতাদের পর্যটন মোটেলের বাইরে বের করেন।

ঘটনার পর দীর্ঘ সময় সংবাদকর্মীদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের মধ্যে উচ্চ বাক্য বিনিময় চলতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িত দুই নেতার বিচার দাবি করেছেন।

সংবাদকর্মীরা জানান, ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির সকল কার্যক্রমে মিডিয়া কাভারেজ থেকে আপাতত বিরত থাকবেন। সন্ধ্যায় তারা পর্যটন মোটেল এলাকা ত্যাগ করলেও এনসিপি নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট