1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের দোয়া মাহফিল

আশিকুর রহমান, গাজীপুর:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ মাগরিব বড়দেওড়া হাজীবাড়ি টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাইজুল ইসলাম তাজু, এবং সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি সোহেল সিদ্দিকী

প্রধান অতিথি তাইজুল ইসলাম তাজু বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার প্রতিটি পদক্ষেপ সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের সুশাসনের জন্য ছিল। আজ তিনি গুরুতর অসুস্থ। একজন তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা মানবাধিকারের লঙ্ঘনের চরম উদাহরণ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করেন। তার সুস্থতা দেশের মানুষকে নতুন করে আশার আলো দেখাবে।”

টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি সোহেল সিদ্দিকী বলেন, “বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে আন্দোলন হয়েছে, তাতে বেগম খালেদা জিয়া প্রতিটি মুহূর্তে ছিলেন। দেশ ও জনগণের স্বার্থে তার ত্যাগ ও অবদান তুলনাহীন। আমাদের দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির বিষয় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষাকারী প্রতিটি মানুষের আবেগের বিষয়। আমরা চাই, নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ করে আবারও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়ার শক্তি দেবেন।”

পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট