1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আশিকুর রহমান, গাজীপুর

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের খৈরতল ইউনিট বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব খৈরতল এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির শীর্ষ নেতা নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তারা আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতার প্রত্যেক আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁরা দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও পুনরায় জনগণের অধিকার আদায়ের নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন ৫১ নং ওয়ার্ড টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মাতব্বর, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আশিক মিয়া, ৫১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ফেরদৌস হাসান অভি, যুবদল নেতা ইমরান, মো. লিপু, ডা. সজিব, টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের সদস্য সোহেলসহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

দোয়া পরিচালনা করেন খৈরতল দক্ষিণ পাড়া আবু হাসেম জামে মসজিদের ইমাম আসাদুল্লাহ। মিলাদ ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পর উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট