1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

হালুয়াঘাট সীমান্তে বিজিবির রাতভর অভিযান: প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় ওষুধ ও গরু জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
হালুয়াঘাট সীমান্তে বিজিবি টহলদল ভারতীয় ওষুধ ও গরু জব্দ করার দৃশ্য।
বিজিবির হালুয়াঘাট সীমান্ত অভিযান: ভারতীয় ওষুধ ও গরু জব্দ করে সীমান্ত সুরক্ষা জোরদার করা হলো।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্তজুড়ে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ ও একটি গরু জব্দ করেছে। অভিযানে মোট ১৭ লাখ ৯৮ হাজার টাকার মালামাল আটক করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে হালুয়াঘাট উপজেলার কদমতলী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। এসব ওষুধের সিজার মূল্য ১৫ লাখ ৯৮ হাজার টাকা।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে একই উপজেলার আচকিপাড়া এলাকায় বিজিবি আরেকটি বিশেষ অভিযান চালায়। সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের সময় ভারতীয় একটি গরু জব্দ করা হয়, যার সিজার মূল্য ২ লাখ টাকা।

সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির ধারাবাহিক কঠোর নজরদারির অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়েছে বলে জানান ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষায় ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি দিনরাত দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট