1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ওসমান হাদী হত্যাচেষ্টা: ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী নালিতাবাড়ীতে আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে
নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে ওসমান হাদী হত্যাচেষ্টা মামলার সঙ্গে জড়িতদের সহযোগী আটক করছে বিজিবি
ওসমান হাদী হত্যাচেষ্টা মামলায় জড়িতদের ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে নালিতাবাড়ী সীমান্ত থেকে আটক করেছে বিজিবি।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া এলাকার ফিলিক্সের ছেলে বেঞ্জামিন চিরান (৪৫) এবং নিকোলাস রেমারের ছেলে চিসল নেংমিনজা (২৩)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করা হয়।

এর আগে ময়মনসিংহে ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার পরপরই অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, ঘটনার দিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ বিজিবির অধীন সীমান্ত এলাকার সম্ভাব্য সব রুট চিহ্নিত করে টহল জোরদার করা হয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নালিতাবাড়ী উপজেলার বারমারী বটতলা সংলগ্ন আন্দারুপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থানরত ফিলিপ নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা নেওয়া হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট