1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে জমি বিরোধকে কেন্দ্র করে হামলার পর ভাঙচুর হওয়া বসতবাড়ির দৃশ্য
ঝিনাইগাতীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত পাঁচজন

মুহাম্মদ আবু হেলাল
শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ছোট মালিঝিকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একটি পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় বসতঘর ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদী সাইফুল ইসলাম ও একই গ্রামের সহিজল গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ সংক্রান্ত ১৪৪ ধারার একটি মামলায় আদালতের রায় সম্প্রতি বাদীপক্ষের অনুকূলে আসে। বৃহস্পতিবার দুপুরে বাদীপক্ষ তাদের বাড়িতে ঘর নির্মাণের জন্য মাটি কাটার কাজ শুরু করলে বিবাদীপক্ষের প্রায় ২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে গালিগালাজ ও অতর্কিত হামলা চালায়।

হামলার সময় বাদীর বড় ভাইসহ পরিবারের একাধিক সদস্যকে মারধর করা হয়। সাইফুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এতে তার চাচা, মা ও বোনসহ অন্তত পাঁচজন আহত হন। অভিযোগে বলা হয়, বিবাদীপক্ষের একজন লোহার শাবল দিয়ে বাদীর চাচাকে আঘাত করে গুরুতর জখম করে এবং আরেকজন ধারালো দা দিয়ে এক আত্মীয়কে কোপায়। বাদীর মায়ের হাতেও গুরুতর আঘাত লাগে।

হামলার এক পর্যায়ে বাদীর বোনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া বসতঘর ভাঙচুর করে নগদ প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা, আসবাবপত্র, টেলিভিশন, ধান ও চালসহ আনুমানিক ১ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহতদের মধ্যে বাদীসহ পরিবারের কয়েকজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত দুইজনকে শেরপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর চলে যাওয়ার সময় বিবাদীপক্ষ প্রাণনাশের হুমকি দেয়।

এদিকে বিবাদীপক্ষও ঝিনাইগাতী থানায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, “উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট