1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জ সীমান্তের শূন্য রেখা থেকে উদ্ধার সেই বৃদ্ধ অবশেষে ফিরলেন পরিবারের কোলে! পঞ্চগড়ে নির্ধারিত সময়ের আগেই গোপনে ৩ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা! কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে খেলার মাঠ থেকে হাসপাতাল: বল পাশের বাড়িতে পড়ায় ৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম বাঘায় টিআর কর্মসূচির আওতায় কারিগরি ল্যাব উদ্বোধন করলেন ইউএনও শাম্মী আক্তার জামালপুর সীমান্তে শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে! পঞ্চগড়ে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি ও দুই নবজাতকের মৃত্যুতে তদন্ত শুরু পীরগঞ্জে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় অনন্য উদ্যোগ কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তানোর থানায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
তানোর থানায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির টিম মিটিং চলাকালীন সদস্যদের আলোচনা
ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি তানোর থানার টিম মিটিংয়ে সদস্যরা সামাজিক ও ব্যক্তিগত উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। প্রধান অতিথি বলেন, “এটি নতুন চিন্তা ও জীবনের নতুন অধ্যায়ের সূচনা।”

রাজশাহী ব্যুরো, আবুল হাশেম:
২২ ডিসেম্বর, সোমবার বিকেল ৪টায় রাজশাহীর তানোর থানায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির টিম মিটিং অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ আজিবুল্লাহ সরকার। সভায় সভাপতিত্ব করেন ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত সহ-সভাপতি মোওলানা আফসার আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কোষাধক্ষ্য কাজী মোঃ সাইফুল ইসলাম ও রাজশাহী জেলার সমন্নয়কারী মোঃ ফজলু শেখ। অতিথিরা ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এতে উপস্থিত ছিলেন তানোর থানার সম্মানিত সদস্য মিঠুন, আয়নাল আলী, মোবারক আলী, জাহাঙ্গীর আমল ও আনোয়ার হোসেন প্রমুখ। প্রধান অতিথি বলেন, “আজকের মিটিং আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। এটি আমাদের চিন্তার দিগন্ত প্রসারিত করবে, নিজেকে নতুনভাবে জানার সুযোগ দেবে এবং ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির মাধ্যমে ব্যক্তিগত, আর্থিক ও সামাজিক উন্নয়নের পথ দেখাবে।”

সভাপতি সভা সমাপ্ত করে সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান পরিচালনা করেন তানোর থানার সদস্য মোঃ জাহাঙ্গীর আমল। ডেসটিনির এমডি মোহাম্মদ রফিকুল আসহমিন ও আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্যারের সুস্বাস্থ্য কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট