1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঐক্যের স্বার্থে মধুপুরে বিএনপির মূলধারায় ফিরলেন শতাধিক নেতাকর্মী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুরে বিএনপির ঐক্যের ডাক দিয়ে শতাধিক নেতাকর্মী দলের মূলধারায় ফিরে এসেছেন। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জুবাইর আল রিজভীর নেতৃত্বে তারা ধানের শীষ প্রতীকে যোগদান করেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টায় মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তারা টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ও মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহ-সভাপতি লিলি সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে আব্দুল লতিফ পান্না বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে কাজ করেন এবং মো. জুবাইর আল রিজভী নিজে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালান। মনোনয়ন না পাওয়ায় দলীয় ঐক্য ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা পুনরায় বিএনপির মূলধারায় ফিরে আসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট