1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

রামগঞ্জে আবুল খায়েল টোবাকো ডিলার অফিসে দুর্ধর্ষ চুরি, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

 হাবিবুর রহমানেরলক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়েল টোবাকোর একটি ডিলার পয়েন্টে সোমবার রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত ১টার দিকে সোনাপুর কলাবাজার সংলগ্ন মোহাম্মদ মিয়ার ভবনের তৃতীয় তলায় অবস্থিত অফিসে চোরেরা প্রবেশ করে।

ডিলার শ্রিনাথ বনিকের নাতি সুমিত প্রসাদ বনিক জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি অফিসের কাজ শেষ করে বাড়ি চলে যান। পরের দিন মঙ্গলবার সকালে অফিসে প্রবেশ করলে দেখেন অফিসের তালা ভাঙা রয়েছে এবং ৩৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, প্রায় ৫ লক্ষ টাকার সিগারেট এবং নগদ ৫৪ হাজার টাকা চুরি হয়ে গেছে। এতে মোট ক্ষয়ক্ষতি প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে দাবি করা হচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অফিসের জানালার গ্রিল ভাঙা রয়েছে। প্রাথমিক ধারণা, চোরেরা জানালা দিয়ে অফিসে প্রবেশ করে ছাদের মাধ্যমে মালামাল নামিয়ে নিয়ে গেছে।

রামগঞ্জ থানা পুলিশ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানান, প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট