1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নান্দাইলে রাজাপুর ফাজিল মাদরাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
নান্দাইলে রাজাপুর ফাজিল মাদরাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঐতিহ্যবাহী রাজাপুর ফাজিল মাদরাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় মাদরাসার হলরুমে এ সমাবেশ আয়োজন করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং মো. ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনফিনিটি, রিচম্যান ও লুবনান গ্রুপের চেয়ারম্যান, শিক্ষানুরাগী এবং রাজাপুর ফাজিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো. জুনাইদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আফতাব উদ্দিন ওয়ালফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ওয়ালীউল্লাহ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুহিবুল্লাহ আজাদ ও হাবিবুর রহমান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সাকের আহমেদ, শাহিন ভুইঞা, নজরুল ইসলাম, ফজলুল হক, রকিব রব্বানী রাহাদ, আব্দুল হেকিম, সোহেল রানা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী রাজাপুর ফাজিল মাদরাসা প্রায় ৭৫ বছরের পুরনো একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। অতীতের মতো ভবিষ্যতেও মাদরাসার সুনাম অক্ষুণ্ন রাখতে এলাকার অভিভাবক ও সুধীজনদের ঐক্যবদ্ধভাবে মাদরাসার পাশে থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি মাদরাসার শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও সৃজনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট