1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরে মাকে বেঁধে প্রতিবন্ধী তরুণীকে ধ*র্ষ*ণ, অভিযুক্ত ছাত্রলীগ নেতা লিমন পলাতক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

 লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে মাকে বেঁধে রেখে তার এক প্রতিবন্ধী মেয়েকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাসার লিমনের বিরুদ্ধে। গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত মনিরুল বাসার লিমন ওই গ্রামের সূয়াজি বাড়ির মৃত সেলিম হোসেনের ছেলে এবং ৪নং ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

ঘটনার বিবরণ: স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে লিমন ও তার অনুসারী একদল সন্ত্রাসী একই গ্রামের বন্দে আলী মিজি বাড়ির শাহজাহানের ঘরে প্রবেশ করে। এসময় সন্ত্রাসীরা শাহজাহানের স্ত্রীর হাত-পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে লিমনের নেতৃত্বে তারা ওই পরিবারের স্বামী-পরিত্যক্তা প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

আইনি পদক্ষেপ: এ ঘটনায় শুক্রবার (২৬ ডিসেম্বর) ভুক্তভোগীর পিতা শাহজাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, মামলা হওয়ার পরপরই ভিকটিমের মেডিকেল চেকআপ সম্পন্ন করা হয়েছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। ঘটনার পর থেকেই আসামি মনিরুল বাসার লিমন পলাতক রয়েছে।”

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, একজন রাজনৈতিক নেতার এমন জঘন্য কর্মকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত লিমনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট