1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইদের হা’ম’লা’য় ছোট ভাই নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইদের হা’ম’লা’য় ছোট ভাই নিহত

হাবিবুর রহমান | লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় তিন ভাইয়ের হামলায় ছোট ভাই তোফায়েল আহম্মদ (৫৫) নিহত হয়েছেন। পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত তোফায়েল ওই এলাকার বাসিন্দা এবং মৃত সৈয়দ আহম্মদের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল তোফায়েলের সঙ্গে তার তিন ভাই—তাহের, তাজল ও নজির। গত শুক্রবার (২ জানুয়ারি) সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তারা তোফায়েলকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তোফায়েলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফেরার পথে অভিযোগ রয়েছে, অভিযুক্তরা পুনরায় তার ওপর হামলা চালায়। দ্বিতীয় দফায় সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার বিচার দাবি করেছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট