1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি | ৬ জানুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সালমা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৈশাল বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সালমা ওই এলাকার মনোয়ার হোসেনের বড় মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক ও হাসপাতাল সূত্র

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরের আড়ার সাথে সালমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা আক্তার মিতু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এলাকায় শোকের ছায়া

কিশোরী সালমার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট