1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণে*র অভিযোগ: কসমেটিকস ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: কসমেটিকস ব্যবসায়ী আটক

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন (৫৫) নামে এক কসমেটিকস ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে অভিযুক্তকে আটক করা হয় এবং ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যায় নালিতাবাড়ী থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ইসলাম উদ্দিন উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামের বাসিন্দা। তিনি ভ্যানগাড়িতে করে গ্রামে গ্রামে কসমেটিকস পণ্য ফেরি করতেন।

কসমেটিকস দেওয়ার প্রলোভনে ধর্ষণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলাম উদ্দিন গত দুই বছর ধরে বাড়িতে একা বসবাস করে আসছিলেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে কসমেটিকস দেওয়ার কথা বলে ওই শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে যান তিনি। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বাড়ি ফেরার পর শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এলাকাবাসীর হাতে আটক ও চিকিৎসা

শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে মা ঘটনা জানতে চাইলে সে বিস্তারিত খুলে বলে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইসলাম উদ্দিনকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনি ব্যবস্থা ও জনদাবি

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সাংবাদিকদের জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, অবুঝ শিশুর ওপর এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট