1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ: ফেরিওয়ালার ফাঁসির দাবিতে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ: ফেরিওয়ালার ফাঁসির দাবিতে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর):

শেরপুরের নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের পর উপজেলার পলাশীকুড়া স্কুল মোড়ে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্ত ধর্ষক ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় শিক্ষানুরাগী দরবেশ আলী। জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুর রশিদ, শিক্ষক আহমদ আলী, জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মুফতি মাজহারুল ইসলাম, মাওলানা খালেদ সাইফুল্লাহ এবং ভুক্তভোগীর পরিবারের পক্ষে হাসমত আলী প্রমুখ।

কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী আব্দুল বাসেত। পরে চিকিৎসাধীন শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত জনতা দরিদ্র পরিবারের ওই ভিকটিমের চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

ঘটনার বিবরণ: উল্লেখ, গত সোমবার (৫ জানুয়ারি) উপজেলার পলাশীকুড়া গ্রামে স্থানীয় ফেরিওয়ালা ইসলাম উদ্দিন ফ্রি কসমেটিকস পণ্য ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে একই এলাকার ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি ফিরলে ঘটনাটি জানাজানি হয়। পরে তাকে প্রথমে শেরপুর সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় পরদিন মঙ্গলবার (৬ জানুয়ারি) বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক ইসলাম উদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট