1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

ঝিনাইগাতীতে নয়াগাঁও পুরুষ সিআইজি (কৃষি) সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে নয়াগাঁও পুরুষ সিআইজি (কৃষি) সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নয়াগাঁও পুরুষ সিআইজি (কৃষি) সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার থানা রোডে অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান বলেন, “সমবায়ভিত্তিক কৃষি কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। স্বচ্ছতা ও নিয়মিত কার্যক্রম বজায় থাকলে এ ধরনের সমিতি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, সমবায়ের মাধ্যমে কৃষকদের সংগঠিত করে আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করলে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে সমিতির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সদস্যদের দক্ষতা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ, সম্মানিত সদস্য শরীফ মিয়াসহ সংগঠনের সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদনের পাশাপাশি আগামি বছরের সম্ভাব্য বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

শেষে সমিতির সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণ কামনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট