1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুরে ইসলামী আন্দোলনের জেলা সভাপতির সংবর্ধনা ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
শেরপুরে ইসলামী আন্দোলনের জেলা সভাপতির সংবর্ধনা ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল ইসলামকে সংবর্ধনা প্রদান এবং শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ব্রিজপাড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে ইসলামের ইনসাফ কায়েমের গুরুত্ব তুলে ধরেন।

সংবর্ধনা ও আলোচনা সভা

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল এমএ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। তাকে জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন:

  • মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি, জেলা ইসলামী আন্দোলন।

  • আলহাজ্ব মো. মফিজ উদ্দিন মাস্টার, ছদর, উপজেলা মুজাহিদ কমিটি।

  • আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা শাখা।

  • এছাড়া ধানশাইল, নলকুড়া ও হাতীবান্ধা ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ বক্তব্য রাখেন।

নেতাকর্মীদের উপস্থিতি ও মোনাজাত

সভায় যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, শিক্ষক ফোরামসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দ্বীনের বিজয় কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট