1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুলিশের উপস্থিতিতেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই: তুঙ্গে বিতর্ক পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু ফ্যাসিস্ট সরকার ২০০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে: হুইপ আশরাফ উদ্দিন নিজান

পীরগঞ্জে জমি নিয়ে বিরোধ: গৃহবধূকে নৃশংসভাবে মা’র’ধ’র, কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
পীরগঞ্জে জমি নিয়ে বিরোধ: গৃহবধূকে নৃশংসভাবে মা’র’ধ’র, কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ

শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার (রংপুর) রংপুরের পীরগঞ্জ উপজেলার ২নং ভেন্ডাবাড়ি ইউনিয়নের চেতনাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক দিনমজুরের স্ত্রীকে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী নারী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চেতনাপাড়া গ্রামের বাসিন্দা রিপুল ইসলাম (৩৫)-এর সঙ্গে তার চাচি মোছাঃ রাশেদা বেগমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ভুক্তভোগী মোছাঃ খাদিজা বেগম (২৮) অভিযোগ করেন, গত ২১ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে এই বিরোধের জেরে চাচাতো ভাই রিপুল ইসলামের নেতৃত্বে তার স্ত্রী নাজমা বেগমসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

খাদিজা বেগম বলেন, “আমার দুলাভাই আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা চাবি কেড়ে নিয়ে দা, কোদাল ও রাজমিস্ত্রীর সরঞ্জাম দিয়ে হামলা চালায়। আমি ও আমার মা বাধা দিতে গেলে আমাদের মাটিতে ফেলে মারধর করা হয়। একপর্যায়ে রিপুল ও তার স্ত্রী নাজমা সরাসরি আমার ওপর হামলা চালায়। তারা আমার কানের দুল টেনে ধরলে কান ছিঁড়ে যায়।”

ঘটনার পর খাদিজার স্বামী তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও অভিযুক্তরা তাদের বাড়িতে থাকা গরু-বাছুর লুটপাট এবং পরিবারের নারী ও শিশুদের ওপর পুনরায় হামলার হুমকি দিচ্ছে। এতে করে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

এ বিষয়ে ২নং ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ভুক্তভোগী সুস্থ হয়ে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্তমানে এলাকায় এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট